হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ২১:০২ পিএম
নজরুল ইসলাম। ফাইল ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনি অফিস উদ্বোধন করতে গিয়ে ছুরিকাঘাতে এক কর্মী নিহত হয়েছেন।
সন্ধায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৪৬) রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধোবাউড়া এরশাদ বাজার এলাকায় আজ (শুক্রবার) বিকালে নির্বাচনী প্রচার-প্রচারণা কার্যাল উদ্বোধন করেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নেতা কর্মীরা। এ সময় ‘প্রতিপক্ষের’ নেতা কর্মীরা নজরুল ইসলামসহ কয়েকজনকে নির্বাচনি অফিস বন্ধ করতে চাপ দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ‘প্রতিপক্ষের’ লোকজন নজরুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও জনমনে আতংক বিরাজ করছে।
জানতে চাইলে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আজ (শুক্রবার) সন্ধ্যায় ছুরিকাঘাতে একজন মারা যায়। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।