রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ১৭:১৮ পিএম
মো. শাহিন শেখ। ফাইল ফটো
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার হয়েছে।
রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, গুলিবর্ষণসহ একাধিক মামলা রয়েছে।
শাহিন শেখ ২০২২ সালের মার্চ মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।