× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬২ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ বিজিবির

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬ ১৪:৪২ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:১৪ পিএম

বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ।। ছবি: বিজিবির সৌজন্যে

বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ।। ছবি: বিজিবির সৌজন্যে

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫-বিজিবি পৃথক দুটি অভিযানে প্রায় ৬২ লক্ষ টাকা সমমূল্যের ভারতীয় কসমেটিকস ও ২০ কেজি গাঁজা জব্দ করেছে।

জেলার মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়ক ও চুনারুঘাট সীমান্তে বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে হবিগঞ্জ ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় ট্রাকে ধানের তুষ ভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করে জব্দ করা হয়।
অপর অভিযানে, একই রাতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসপাড়া রাবার এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড়ের ভেতরে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারত থেকে আসা গাঁজা উদ্ধার করে।
জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও গাঁজার মোট সিজার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক  কর্নেল তানজিলুর রহমান শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। চোরাকারবারিরা নানা অভিনব কৌশল অবলম্বন করলেও বিজিবির সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতার কারণে তাদের অপচেষ্টা ব্যর্থ হচ্ছে।
তিনি আরও জানায়, উদ্ধারকৃত ভারতীয় মাদক ও চোরাইপণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দার তৎপরতা অব্যাহত রয়েছে। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা