টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ২২:১২ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬ ২২:১৩ পিএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সাভার পরিবহনের বাসটি আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালকসহ ৩ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়। ভুক্তভোগী তরুণী (২৬) ঢাকার মিরপুর সরকারি বাঙলা কলেজের দর্শন বিভাগের অনিয়মিত ছাত্রী।
আটকরা হলেন, বাসচালক দিনাজপুরের আব্দুর রবের ছেলে মো. আলতাফ (২৫), হেলপার ফরিদপুরের চুন্নু মাতাব্বরের ছেলে মো. সাগর (২৪) ও চালকের সহযোগী হবিগঞ্জের আব্দুর রশিদের ছেলে মো. রাব্বি (২১)।
এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই তরুণী ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে তখন দুজন যাত্রী ছিলেন। কিছুদূর যাওয়ার পর দুই যাত্রী নেমে যান। পরে চলন্ত বাসে ওই তরুণীকে ধর্ষণ করা হয় এবং তার কাছে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পরে বাসটি মহাসড়কের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় থামে। এসময় হাইওয়ে পুলিশের সন্দেহ হলে তারা জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের ঘটনাটি প্রকাশ হয়। পরে পুলিশ অভিযুক্তদের আটক করে এবং ওই তরুণীকে উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন বলেন, “হাইওয়ে পুলিশ ভিকটিম ও আসামিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। ওই নারীর ২২ ধারায় জবানবন্দি এবং তার ডাক্তারী পরীক্ষা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।