× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশ দূষণ: তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ১৯:০০ পিএম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে অবৈধ ও পরিবেশদূষণের অভিযোগে তিন প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও সহকারী কমিশনার সুহা তাবিলের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর হোজ্জাতুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি প্রতিষ্ঠান তিনটির বৈদ্যুতিক ও গ্যাস মিটার খুলে নেওয়া হয়।

প্রতিষ্ঠানগুলো হলো, সদর উপজেলার ফতুল্লার ইদ্রাকপুর এলাকার জে কে ফ্যাশন (পূর্ব নাম কর্ণফুলি ডাইং), লাকি বাজার এলাকার মদিনা ডাইং এবং দৌলতপুর কুতুবপুর এলাকার শাহানা অ্যান্ড রুমা কনজ্যুমার প্রোডাক্টস। 

জেলা পরিবেশ অধিদপ্তরের ডিজি এইচ এম রাশেদ বলেন, “এসব প্রতিষ্ঠান র্দীঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং পরিবেশ দূষণরে সঙ্গে জড়িত ছিল।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা