× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ২২:১৮ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৫ পিএম

কোতোয়ালি মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কোতোয়ালি মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহে এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় হাতকড়াসহ আসামি ছিনতাই ও পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও র‌্যাবের অভিযানে মঙ্গলবার দিবাগত রা‌তে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হ‌লেন— মো. সাগর আলী হাজী (৬০), সুজন মিয়া (২৭), নাজিম উদ্দিন (৩৭), এ. কে. এম রেজাউল করিম (৩৫), মো. নাজিম উদ্দিন (৪২), মো. জয়নাল উদ্দিন (৪২), মো. খলিলুর রহমান (৪০)। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার বি‌কে‌লে নগরীর দিগারকান্দা এলাকায় একটি মামলার আসামিকে হাতকড়াসহ থানায় নেওয়ার পথে তার সহযোগীরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালা‌নো হয়। এ সময় পাচঁজন পুলিশ সদস্যর গুরুতর আহত হন। 

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ওসি নাজমুস সাকিব।

ওসি বলেন, “পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তারে অভিযান চলছে। রাতভর অভিযান চালিয়ে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ সুপার ‌মিজানুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় আরিফুল ইসলাম নামের এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় আরিফুলের স্বজন ও সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা