× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়গঞ্জে কাজী ফার্মের ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ২১:২৩ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে কাজী ফার্মের এক ট্রাকের ধাক্কায় বুধবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় হারান চন্দ্র মাহতোকে (৭০) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে কাজী ফার্মের এক ট্রাকের ধাক্কায় বুধবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় হারান চন্দ্র মাহতোকে (৭০) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে কাজী ফার্মের এক ট্রাকের ধাক্কায় হারান চন্দ্র মাহতো (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা এলাকার হবি মোড়ে আঞ্চলিক সড়কে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হারান চন্দ্র মাহতো বাজারে চা পান শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ক্ষিরতলা এলাকার হবি মোড়ে এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা কাজী ফার্মের একটি জৈব সারবাহী ট্রাক তাকে চাপা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মতিন জানান, “আমরা ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।”

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “ঘটনাটি দুঃখজনক। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পলাতক চালক ও হেলপারকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা