সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ ১৫:২৫ পিএম
প্রতীকী ছবি
ফরিদপুরে সদরপুরে ডোবা থেকে অজ্ঞাত এক জনের লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার ফুলতলা এলাকায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের পাশ থেকে বুধবার সকালে লাশটি উদ্ধার করেন সদরপুর থানা পুলিশ।
স্থানীয়রা এদিন সকালে রাস্তার পাশে ডোবায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এতে সদরপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন শাহ বলেন, "উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।"