× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহ

পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ আহত

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ২২:৪৩ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬ ২৩:০৩ পিএম

কোতোয়ালি মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কোতোয়ালি মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহে আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে স্বজনরা। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন

নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব এ তথ্য জানিয়েছেন। 

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দিগারকান্দা এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফুলকে নিয়ে আসার সময় তার বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে তারা আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।

এসআই ফরিদ আহমেদ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জানান, হামলায় আহত এক এএসআই ও ৩ কনস্টেবল সহ ৫ পুলিশ সদস্য আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, ঘটনার পরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে র‍্যাব ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, “কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর। আসামির পিতাকে আটক করা হয়েছে।”

এর আগে স্থানীয় রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা