× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনা হচ্ছে শিশু হুজাইফাকে

চট্রগ্রাম অফিস

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৩৪ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪১ পিএম

মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত স্কুলছাত্রী হোজাইফা আফনানকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা আনা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত স্কুলছাত্রী হোজাইফা আফনানকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা আনা হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে আনা হচ্ছে।

চার সদস্যের মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, গুলিবিদ্ধ শিশু হুজাইফার চিকিৎসার বিষয়ে বেলা সাড়ে ১১টার দিকে চার সদস্যের মেডিকেল বোর্ড বসেন। মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। শিশুটির মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে বলেও জানান হাসপাতাল পরিচালক।

এদিকে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা জানিয়েছেন হুজাইফার চাচা শওকত আলী।

সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা এখন অ্যাম্বুলেন্সে। হুজাইফার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে নিয়ে যাচ্ছি।

এর আগে গত রবিবার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং তেচ্ছাব্রীজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোঁড়া গুলিতে হুজাইফা আফনান নামে তৃতীয় শ্রেণির এই শিশু গুরুতর আহত হয়। ঘটনার পর গুলিবিদ্ধ শিশুটিকে চমেক হাসপাতালে আনা হলে প্রথমে ক্যাজুলটি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত ডাক্তারদের তৎপরতায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ওইদিন (রবিবার) রাতেই মাথা থেকে গুলি বের করতে চমেক হাসপাতালে জটিল অস্ত্রোপচার করা হয়েছিল শিশুটির। কয়েক ঘণ্টার অস্ত্রপচারেও গুলিটা বের করা যায়নি বলে জানান চিকিৎসেরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা