× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে প্রবাসী নিহত

গোপালগঞ্জ প্রতি‌বেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১৫:৩৩ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬ ১৫:৩৫ পিএম

শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে প্রবাসী নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে সৌদি প্রবাসী কাশেম মোল্লা (৩২) নিহত হয়েছেন। তিনি কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোটালীপাড়ার আশুতিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।নিহতের ভাই হোসেন আলী মোল্লা জানান, কিছুদিন আগে তার ভাই কাশেম সৌদি আরব থেকে বাড়িতে আসে। শখের বসে আজকে হোসেন আলী ইজিবাইক নিয়ে চালাতে যায়। কিন্তু, ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দোকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা