× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের সহ-সভাপতি নিহত

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১৪:৪৪ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬ ১৪:৪৫ পিএম

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের সহ-সভাপতি নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ রানা সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।নিহত রানা সরদার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে তালা উপজেলার তালা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রানা সরদার জাতপুর দিক থেকে মোটরসাইকেলযোগে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ‘লিটন ট্রাভেলস’-এর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। রানা সরদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও গভীর শোকের ছায়া পড়েছে। নিহতের পরিবারে চলছে শোক ও আহাজারি। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা