× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে হরিণের ১০০ কেজি মাংস জব্দ

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ১২:১৪ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪৫ পিএম

সুন্দরবনে হরিণের মাংস জব্দ

সুন্দরবনে হরিণের মাংস জব্দ

সুন্দরবনের অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস ও প্রায় ৪ হাজার মিটার শিকারের ফাঁদ জব্দ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন মঙ্গলবার সকালে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে কোস্ট গার্ডের একটি দল সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন কাগাদোবেকী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় বিপুল পরিমাণ হরিণের মাংস ও শিকারের কাজে ব্যবহৃত ফাঁদ উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায়।’

‘জব্দকৃত হরিণের মাংস ও ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকী ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

সুন্দরবনে বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে’ বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা