× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৌর প্রশাসক রুমানা আফরোজের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ

বাকেরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২২:১১ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২২:১৫ পিএম

পৌর প্রশাসক রুমানা আফরোজের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ

আসন্ন গণভোট উৎসবমুখর ও সফল করার লক্ষ্যে বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় পৌর প্রশাসক রুমানা ব্যাপক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। 

সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ  নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এই সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রচারণা চলাকালীন প্রশাসক বলেন, ‘গণভোট আমাদের গণতান্ত্রিক অধিকার ও নাগরিক দায়িত্ব। পৌরবাসী যাতে স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন এবং কোনো বিভ্রান্তি ছাড়াই নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, সেই উদ্দেশ্যেই আমরা এই প্রচারভিযান চালাচ্ছি।’

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের কাছে লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে ভোটারদের মাঝে সচেতনতা তৈরি করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

পথসভা ও লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি সফল করতে কাজ করে যাচ্ছেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা