× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গভীর রাতে হাঁসের খামারে হামলা-লুট

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২১:১৭ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২১:৪১ পিএম

গভীর রাতে হাঁসের খামারে হামলা-লুট

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের হাতিরঘাটা হাওরে একটি হাঁসের খামারে সশস্ত্র হামলা, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খামার মালিকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেনÑ শিপন মিয়া (৩৫), তার ভাই হৃদয় মিয়া (২০) এবং কর্মচারী সাকিব মিয়া (২৪)।

সোমবার (১২ জানুয়ারি) সকালে আহত শিপন মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেনÑ উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালি গ্রামের জাহাঙ্গীর আলম, জমসেদ মিয়া, তামজিদ মিয়া, একই গ্রামের মুনছুর মিয়া, আকিক মিয়া, ছয়ফুল মিয়া ও সামরান মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে পূর্বশত্রুতার জেরে জাহাঙ্গীর আলমসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিপন মিয়ার হাঁসের খামারে হামলা চালায়। 

আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হৃদয় মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা