× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটালীপাড়ায় শিক্ষকের বদলি না হওয়ায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৯:৫০ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২০:২৪ পিএম

কোটালীপাড়ার ৬ নং ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের আন্দোলন ও ক্লাস বর্জনের দৃশ্য।

কোটালীপাড়ার ৬ নং ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের আন্দোলন ও ক্লাস বর্জনের দৃশ্য।

অভিযোগ দেওয়ার পরও বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের স্থায়ী বদলি না হওয়ায় ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে নিয়ে ক্লাস বর্জন করালেন অভিভাবকরা। 

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৬ নম্বর ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপতী বাড়ৈর অপসারণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। তাৎক্ষণিক সহকারী শিক্ষক তপতী বাড়ৈকে অন্যত্র বদলি করা হচ্ছে বলে নির্দেশনা দেন। বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক এমদাদ আলী বলেন, তপতী ম্যাডাম যোগদানের পর থেকেই বিদ্যালয়ে অরাজকতা তৈরি হয়েছে। ইচ্ছেমতো স্কুলে আসেন, ক্লাস নেন না। তার শিশু সন্তানকে ক্লাসে নিয়ে এসে পড়ালেখা বাদ দিয়ে বাচ্চাদের কোলে তুলে দেন। ক্লাস নেওয়ার পরিবর্তে মোবাইল চালান। অভিভাবকরা কিছু বললে তাদের সঙ্গে খারাপ আচরণ করাসহ বিভিন্ন হুমকি দেন। আমরা দ্রুত তার স্থায়ী বদলির জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ দেই। এরপর তার বিরুদ্ধে তদন্ত হয়। তদন্তের একমাস পার হলেও তপতী ম্যাডামকে এখান থেকে অন্যত্র স্থায়ী বদলি করা হয়নি। আমরা জানতে পারি, তিনি শিক্ষা অফিসে ঘুস দিয়ে তার অপকর্ম ঢাকার চেষ্টা করছেন এবং বদলি যাতে না হয় সেই তদবির চালিয়ে আসছেন।যে কারণে আমরা সকল অভিভাবকরা আজ আমাদের সন্তানদের এই স্কুল থেকে নিয়ে যাচ্ছি। আমাদের এক দফা এক দাবি হলো এই বিদ্যালয় থেকে তপতী ম্যাডামের যতদিন স্থায়ী বদলি না হবে ততদিন আমাদের কোনো সন্তান এখানে লেখাপড়া করবে না।অভিভাবক শাহনাজ বেগম বলেন, এখানে কোনো ভালো শিক্ষক থাকতে চায় না তপতী ম্যাডামের বাজে আচরণের জন্য। শিক্ষকদের সঙ্গেও তিনি ভালো আচরণ করেন না। ছাত্রছাত্রীরাও তার ভয়ে থাকে। ক্লাসে বাচ্চাদের ওপর নির্যাতন করেন।অভিভাবক শাহাদাত গাজী অভিযোগ করেন, আমরা বহুবার তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো সমাধান হয়নি। তিনি উল্টো ভয়ভীতি দেখান। শুনেছি তার একাধিক বিয়ে হয়েছে। শুনেছি এক শিক্ষা কর্মকর্তাকে ফাঁসিয়ে ২০ লাখ টাকা নিয়েছেন। তার কারণে কেউ এই স্কুলে থাকতে চায় না। অনেক সহ্য করেছি আর না। আমরা তার স্থায়ী বদলি চাই। কর্তৃপক্ষ যদি তার বদলি না করে তাহলে আমরা আমাদের সন্তানদের এখানে পড়াব না। প্রধান শিক্ষক নমিতা মন্ডল বলেন, অন্যান্য দিনের মতো যথারীতি শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। সকাল আনুমানিক ১১টার দিকে হাঠাৎ শিক্ষার্থী অভিভাবকরা এসে শ্রেণিকক্ষ থেকে তাদের সন্তানদের নিয়ে যান। এ সময় তারা আল্টিমেটাম দিয়ে যান যতদিন সহকারী শিক্ষিকা তপতী বাড়ৈর স্থায়ী বদলি না হবে ততদিন তাদের সন্তানরা স্কুলে আসবে না।তাৎক্ষণিক বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছি। 

অভিযুক্ত সহকারী শিক্ষক তপতী বাড়ৈ এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলবেন না বলে জানান। উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করি। তার নির্দেশনায় বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত সহকারী শিক্ষক তপতী বাড়ৈকে মৌখিকভাবে লোহারঙ্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে বদলি করা হয়েছে।একই সঙ্গে তার স্থায়ী বদলির প্রক্রিয়াও চলমান রয়েছে। ও্ই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। বিষয়টি অভিভাবকদের জানিয়ে তাদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা