নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১৭:৪২ পিএম
এলপিজি গ্যাসের অযৌক্তিক ও অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এবং জনস্বার্থে জরুরি হস্তক্ষেপ কামনা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ
নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা
হয়।
এ সময় উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান
মাহমুদ, সহকারী সেক্রেটারি শেখ মুহাম্মদ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল
আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ
সোহেল প্রধান, সেক্রেটারি আবদুল মজিদ, শহর দক্ষিণ শাখার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস
হোসেনসহ সংগঠনের অন্য নেতারা।
এ সময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, অনেক এলাকায় বিক্রেতারা
সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে ইচ্ছেমতো দামে এলপিজি গ্যাস বিক্রি করছেনÑ যা ভোক্তা
অধিকার ও সামাজিক ন্যায়বিচারের পরিপন্থি। কার্যকর নজরদারির অভাবে এই অনিয়ম দিন দিন
বাড়ছে এবং সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে।