× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় বৈদ্যুতিক ট্রান্সফরমারের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৬:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের পাশে অজ্ঞাতপরিচয়ে (৩৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলার খাজুরিয়া বিল এলাকার ধান ক্ষেত থেকে সোমবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওইদিন সকাল ১০টার দিকে বিলের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। লাশটি যেখানে পড়েছিল সেখান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি খুঁটিতে লাগানো তিনটি ট্রান্সফরমারের মধ্যে দুটি ট্রান্সফরমার খুঁটির নিচে পড়ে ছিল। তবে ট্রান্সফরমারগুলো থেকে কোনো যন্ত্রাংশ চুরি হয়নি। ওই খুঁটি থেকে একটি গভীর নলকূপে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টহয়ে ওই ব্যক্তির মৃত্যু থাকতে পারে।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় এখনও শনাক্ত হয়নি। নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা