চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ২২:২৬ পিএম
সাইবার সিকিউরিটি সিস্টেম স্থাপনে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
রবিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরের বোর্ডরুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুক্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান এবং ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কমডোর মোহাম্মদ ফয়জুল হক সই করেন।
এ সময় উপস্থিত ছিলেনÑ বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. জহিরুল ইসলাম ও সিস্টেমস অ্যানালিস্ট আকরাম চৌধুরী প্রমুখ।
বন্দর কর্তৃপক্ষ জানায়, তথ্যপ্রযুক্তিনির্ভর এ সেবা কার্যক্রমকে নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি কমানোর উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে সাইবার সিকিউরিটি সিস্টেম স্থাপন করা অপরিহার্য হয়ে পড়েছে। তাই সাইবার ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।