× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি পুকুর দখলের চেষ্টায় মামলা

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ২১:২৫ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১১:২৪ এএম

জয়পুরহাটের কালাইয়ে সরকারি পুকুর

জয়পুরহাটের কালাইয়ে সরকারি পুকুর

জয়পুরহাটের কালাইয়ে সরকারি পুকুর মালিকানা দাবি করে জোরপূর্বক দখল চেষ্টার ঘটনায় অভিযুক্ত বরিশাল্লা সুজনসহ ৮ জনকে বিবাদী করে যুগ্ম জেলা জজ আদালতে মামলা হয়েছে। সরকার পক্ষে জয়পুরহাট জেলা প্রশাসক বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। 

রবিবার (১১ জানুয়ারি) বিকালে জয়পুরহাট জেলা জজকোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) ছালামত আলী প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার বিবাদী হলেÑ মোজাম্মেল হক সুজন ও তার স্ত্রী নার্গিস পারভীন, শাহ আলম সেরনিয়াবাত, সাজ্জাদুর রহমান, শামছুল ইসলাম, সাহী আক্তার, সেক্রেটারি কালাই বালিকা বিদ্যালয়, সেক্রেটারি কেন্দ্রীয় জামে মসজিদ।

মামলা সূত্রে জানা যায়, কালাই উপজেলা প্রশাসনের ক্যাম্পাসের সঙ্গে লাগানো ৯৮ শতক খাসপুকুর মূলত জমিদারি সম্পত্তি। ১৯৬২ সালে আরএস জরিপের সময় ৯৮ শতক সম্পত্তির মধ্যে ৪৯ শতক ১নং খাস খতিয়ানভুক্ত এবং ৪৯ শতক তৎকালীন জমিদারের নামে অন্তর্ভুক্ত হয়। কিন্তু বিগত মাঠ জরিপের সময় সরকারের নামে আরএস খতিয়ান না হয়ে একটি প্রভাবশালী মহল প্রতারণামূলকভাবে তাদের নামে আরএস খতিয়ান সৃষ্টি করে পুকুরের মালিকানা দাবি করেন। 

পুকুরপাড়ের বাসিন্দা জলিল বলেন, সরকারি সম্পত্তি নিজের বলে মালিকানা দাবি করে ওই পাড়ের বাসিন্দা বরিশাল্লা সুজন বাঁশের খুঁটি দিয়ে পুকুর ঘিরে রাখে। খবর পেয়ে ভূমি অফিসের লোকজন কাগজপত্র যাচাই-বাছাই করতে থাকলে ১নং খাস পুকুর ব্যক্তি মালিকের নামে আরএস খতিয়ানের বিষয়টি প্রকাশ পায়।

জয়পুরহাট জজকোর্টের সরকারি কৌঁসুলি (জি.পি) ছালামত আলী প্রামাণিক বলেন, কাগজপত্র সরকারের নামে অথচ খাস সম্পত্তি প্রভাবশালী মহল প্রতারণা করে পুরোটাই নিজেদের নামে আরএস খতিয়ান সৃষ্টি করেছে। যেখানে সরকারের নামে হওয়ার কথা ছিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা