বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ২১:২১ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ২১:৩০ পিএম
নাটোরের বাগাতিপাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। উপজেলা বিএনপির উদ্যোগে সভায় তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পোড়াবাড়িয়া বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সভায় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের অবদানের প্রশংসা করেন। এতে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।