× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রী চমেকের আইসিইউতে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ২০:৪৭ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১১:২৮ এএম

মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত স্কুলছাত্রী হোজাইফা আফনানকে রবিবার বিকালে চমেকের আইসিইউতে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত স্কুলছাত্রী হোজাইফা আফনানকে রবিবার বিকালে চমেকের আইসিইউতে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে কক্সবাজার সীমান্তে আহত তৃতীয় শ্রেণির ছাত্রী হোজাইফা আফনানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে।  

এর আগে রবিবার বিকাল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রবিবার সকালে কক্সবাজারের টেকনাফ থানা এলাকার হোয়াইক্যং তেচ্ছাব্রীজে মিয়ানমার থেকে আসা গুলিতে এই শিশু গুরুতর আহত হয়। ঘটনার পর শিশুটিকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে প্রথমে ক্যাজুয়েলটি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে আইসিইউতে স্থানান্তর করেন। 

সকাল পৌনে ৯টার দিকে বাসা থেকে দোকানের দিকে যাওয়ার পথে হোজাইফা গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছেন শিশুটির চাচা শওকত আলী। তার অভিযোগ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কঠোর অবস্থান না থাকায় এমন ঘটনা ঘটেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা