× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দশ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন সহকারী শিক্ষক খালেদ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ১৮:৫৮ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১১:৩৮ এএম

দশ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন সহকারী শিক্ষক খালেদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খালেদ হোসেন দীর্ঘ ১০ বছর ৫ মাসের নিষ্ঠাবান শিক্ষকতা জীবনের ইতি টেনেছেন। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে তার শেষ কর্মদিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

স্কুলের প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রে এসে তার প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করেন।

এসময় প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ জসিম আবেগে আপ্লুত হয়ে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, খালেদ স্যারকে বিদায় দেয়া আমার জন্য অত্যন্ত কষ্টের। আমি যখন এই দায়িত্ব নিয়েছিলাম, ভেবেছিলাম এত বড় দায়িত্ব পালনে সক্ষম হব কিনা। কারণ এখানে অনেক সিনিয়র শিক্ষক আছেন, যারা আমার থেকে বয়সে অনেক বড়। কিন্তু তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। খালেদ স্যার ছিলেন এই স্কুলের নিবেদিতপ্রাণ শিক্ষক। দশ বছরেরও বেশি সময় তিনি নিজের সর্বোচ্চ দিয়ে লেখাপড়ার মান নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এমন সরল, নম্র ও নিষ্ঠাবান মানুষকে বিদায় দিতে পারছি না। 

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মনোরমা দেবী। পবিত্র কোরআন ও গীতা পাঠের পর মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক ফাতেমা জোহরা। এসময় শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ তারেক মাহমুদ, মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ অলি উল্লাহ, মোহাম্মদ কামরুজ্জামান, শেলিনা বেগম, মোহাম্মদ আবু নাছের, মোহাম্মদ ময়নুল হোসেন চৌধুরী, কাজী মাঈন উদ্দিন, আব্দুর রহিম সাগর, মুস্তাফিজুর রহমান ও তাহমিনা আক্তারসহ অন্যান্যরা। তাছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বায়েজিদ, রাউফুজ্জামান ও আজমাঈন আদিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা