× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার সংঘাত

প্রাণে বাঁচতে সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্য বাংলাদেশে

কক্সবাজার ও টেকনাফ প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ১৫:৫১ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ১৮:৫৫ পিএম

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের এক সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্যকে আটক করে বিজিবি। প্রবা ফটো

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের এক সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্যকে আটক করে বিজিবি। প্রবা ফটো

টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে সশস্ত্র গোষ্ঠীর ৫২ সদস্য বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করে বিজিবি।

টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর এসব সদস্যরা রবিবার সকাল থেকে আসতে শুরু করলে তাদের আটক করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় ৫২ জন সশস্ত্র গুষ্টির সদস্য ও একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ শিশুটি মারা যায়নি। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে মিয়ানমার থেকে অনুপ্রবেশের দায়ে আটক ৫২ জনের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। সেখানে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা