বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২৩:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১১৮ পিস ইয়াবাসহ মো. মহসিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই (নিঃ) ফারুক আহাম্মদের নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগন্নাথপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নগদ টাকাও উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। গ্রেপ্তার মহসিন জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এবং মৃত জি এম কামালের ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।