× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে পুলিশের অভিযানে ৪টি অবৈধ মোটরসাইকেল জব্দ ও জরিমানা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২২:০২ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২২:১২ পিএম

শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। প্রবা ফটো

শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আলিয়াবাদ গোল চত্বরে অভিযান চালিয়ে ৪টি অবৈধ মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এসময় আরও ৫টি মোটরসাইকেল চালককে বিভিন্ন মেয়াদে আর্থিক জরিমানা করা হয়। শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সার্বিক তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক। এসময় উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মেহেদী হাসানসহ ট্রাফিক পুলিশের একাধিক সদস্য।

অভিযানে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ফিটনেস, হেলমেট ব্যবহারসহ প্রয়োজনীয় কাগজপত্র নিবিড়ভাবে যাচাই করা হয়। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সড়ক শৃঙ্খলা রক্ষা, অবৈধ যানবাহন চলাচল বন্ধ, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা