× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরণোত্তর সম্মাননা পেলেন ৯ শিক্ষক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২১:৫৪ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২২:২৯ পিএম

মরণোত্তর সম্মাননা পেলেন ৯ শিক্ষক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলার প্রমোদ-প্রসন্ন স্মৃতি সংসদের উদ্যোগে মরণোত্তর সম্মাননা পেলেন ৯ জন প্রয়াত শিক্ষক। 

শনিবার (১০ জানুয়ারি) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে দুপুরে বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে স্মৃতি সংসদের আহ্বায়ক চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জগদীশ দাশের সভাপতিত্বে শিক্ষক সম্মাননা অনুষ্ঠান উদ্বোধন করেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ। 

এতে অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ড. শেখ শাহবাজ রিয়াদ, কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী।  

বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডা. অনল চন্দ্র দাশ, সরাইল প্রেস ক্লাবের সদস্য শেখ সিরাজুল ইসলাম, বায়োটেকনোলজিস্ট আদৃতা দাশ, হারুন আল রশিদ মাস্টার, স্বাস্থ্যসহকারী প্রাণেশ দাস, শহীদ মিয়া  প্রমুখ।

সভায় ৯ জন প্রয়াত মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকের সম্মাননা ক্রেস্ট ও সনদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অতিথিরা। সভার শেষ দিকে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেনের ৪২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বই উপহার প্রদান করা হয়েছে। বক্তারা প্রয়াত শিক্ষকদের মহৎকর্ম ও গুণাবলী স্মরণ করে তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা