× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভিন্ন স্থানে খালেদা জিয়াকে নিয়ে স্মরণসভা ও রুহের মাগফিরাত কামনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২১:৩৬ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২২:১৫ পিএম

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার রুহের মাগফিরাত কামনা ও স্মরণসভা অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে শনিবার (১০ জানুয়ারি)ও তাকে নিয়ে স্মরণসভা ও তার রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

নওগাঁ : বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের মুরছুলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সদর উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী এর আয়োজন করেন।

সভায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের মানুষের অধিকার রক্ষায় তার ত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি ছিলেন সততা, ঐক্য ও দৃঢ়তার প্রতীক। দেশ ও জাতির জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবেন।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শনিবার বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের বিএনপির প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জীবন আদর্শ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বেগম জিয়া ছিলেন এক ইতিহাস। তার মৃত্যুর পর জানাজায় উপস্থিত মানুষের সংখ্যা বিশ্বে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বেগম জিয়ার মৃত্যুর পর দশ দিন পার হলেও আজও তার সমাধিস্থলে মানুষের ঢল প্রমাণ করে তিনি ছিলেন গণমানুষের নেত্রী। উপজেলা বিএনপি সভাপতি সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশ্রাফ আলী হাওলাদার।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হতদরিদ্র রোগীদের মধ্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী ছাড়াবো পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে উপজেলার তারাবো পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল মাঠে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এ উপলক্ষে তারাবো পৌরসভার বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

দিনব্যাপী মেডিসিন বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, নাক কান গলা বিভাগ বিশেষজ্ঞ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও অর্থপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকরা দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসা সেবা দেন এবং ওষুধ বিতরণ করেন। এ সময় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ নেতারা মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।

চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে রোগীরা জানান, এ ধরনের চিকিৎসা সেবা পেয়ে তারা খুশি হয়েছেন। সামনে যাতে বিএনপির পক্ষ থেকে এভাবে সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয় সেই প্রত্যাশা রইল। সভায় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রাজনীতি করতে হলে সেবা করতে হবে, সেবা ছাড়া রাজনীতি করা যাবে না। 

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকেসহ দুটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। সামনে আরও বিভিন্ন স্থানে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেনÑ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, কৃষক দল নেতা মোহাম্মদ দেওয়ান, তারাবো পৌর বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।

গৌরনদী (বরিশাল) : বেগম খালেদা জিয়ার স্মরণে বরিশালের গৌরনদীতে শনিবার নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ৩টায় ঐতিহ্যবাহী সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৌরনদীবাসী ওই নাগরিক শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে। এতে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির প্রার্থী এম জহির উদ্দিন স্বপন বলেন, আজ থেকে শত বছর পরেও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাম দেশের মানুষের হৃদয়ের মণি কোঠায় থেকে যাবে। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে স্থান পাবে। জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী।

একজন সাধারণ গৃহবধূ থেকে রাজপথের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন দেশের গণতন্ত্রের মা। মৃত্যুর পরে তিনি স্বীকৃতি পেয়েছেন দেশের সাধারণ জনগণের মা হিসেবে। দৃঢ়চেতা নেতৃত্বের মাধ্যমে তিনি বার বার আমাদের হারানো গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, গৌরনদী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির প্রমুখ।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মধ্যপাড়া ইনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে আগে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও তার শাসনামল নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন মধ্যপাড়া ইনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান দেওয়ান।

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজী, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম, সিরাজদিখান বিএনপির কোষাদক্ষক নজরুল ইসলাম নজু, সিরাজদিখান যুবদল আহ্বায়ক ইয়াছিন সুমন, সিরাজদিখান কৃষক দল সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নিজাম বেপারী, শাহীন আহম্মেদ, মনির হোসেন মনু, আব্দুল সালাম প্রমুখ।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। শনিবার  সকাল ১১টায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ভাণ্ডারিয়া শাখার উদ্যোগে ৬৭ নম্বর নিজ ভাণ্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও মোনাজাত করা হয়।

এতে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মনির হোসেন। বক্তব্য রাখেন কানুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান, ভিটাবাড়িয়া নূরজাহান হাবিব বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মজুমদার, মজিদা বেগম মহিলা কলেজের গ্রন্থাগারিক জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা