× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২১:২০ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২১:৪৬ পিএম

পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত

সাপ্তাহিক ছুটির দুই দিনে কুয়াকাটা সমুদ্রসৈকত পর্যটকে মুখরিত। জিরো পয়েন্ট, ঝাউবাগান, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরসহ বিভিন্ন পর্যটন স্পটে দিনভর পর্যটকের ভিড় লক্ষ করা গেছে। দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার বিস্তৃত সৈকত পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

পর্যটকের আগমনে কুয়াকাটার হোটেল-মোটেল, রেস্তোরাঁ, মার্কেটসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যস্ত সময় পার করছে। অনেক হোটেল-মোটেলে কক্ষ সংকটও দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগত পর্যটকদের একটি বড় অংশ পিকনিক পার্টি নিয়ে সময় কাটাচ্ছেন। কেউ কেউ কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যে প্রিয়জনকে সঙ্গে নিয়ে ছবি তুলছেন।

ঢাকার এক পর্যটক আব্রাহাম বলেন, বছরে এক-দুইবারই বাইরে ভ্রমণে যাওয়া হয়। কুয়াকাটা আমাদের সবচেয়ে পছন্দের স্থান। তাই পরিবার নিয়ে এখানে এসেছি।

কুমিল্লা থেকে আসা পর্যটক দম্পতি ইমরান ও রেবা বলেন, কুয়াশার কারণে সূর্যোদয় দেখা না গেলেও বিকালে লেম্বুর বন এলাকায় পশ্চিম আকাশে সূর্যাস্ত দেখে মুগ্ধ হয়েছি। কুয়াকাটার বিভিন্ন স্পট ঘুরে আমাদের খুব ভালো লেগেছে।

গ্রিন ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন রাজু বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে দিন দিন কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়ছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সৈকত ও পর্যটন স্পটগুলোতে ট্যুরিস্ট পুলিশের টহল জোরদার করা হয়েছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, আমরা পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসন পর্যটকদের সেবায় নিয়োজিত আছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা