× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২০:৫৫ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২১:৫৭ পিএম

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা বজলুর রহমান (৬০) মারা গেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের পলাতক রয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে অটোরিকশা চালক ছেলে জুবায়েরের কথা কাটাকাটি হয়। এ সময় বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় উত্তেজিত জুবায়ের। পরে আশঙ্কাজনক অবস্থায় বজলুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযুক্ত জুবায়েরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা