× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবেশীর জমিতে খাদ্য উপ-পরিদর্শকের বহুতল ভবন নির্মাণে চাঞ্চল্য

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১৯:৪৯ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ১৫:২৪ পিএম

প্রতিবেশীর জমিতে খাদ্য উপ-পরিদর্শকের বহুতল ভবন নির্মাণে চাঞ্চল্য

‎ভোলার চরফ্যাশনে খাদ্য অধিদপ্তরের উপ-পরিদর্শক ইলিয়াসের বিরুদ্ধে প্রতিবেশীর জমিতে বাউন্ডারির দেয়াল ও বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

‎অভিযুক্ত ইলিয়াস ঢাকা কেরানিগঞ্জ উপজেলা খাদ্য অফিসে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত। তিনি চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের মৃত নুর ইসলামের দ্বিতীয় ছেলে। 

‎অভিযোগকারী একই ওয়ার্ডের বাসিন্দা প্রতিবেশী বৃদ্ধ দীল মোহাম্মদ রত্তন (৭০)।

‎শনিবার (১০ জানুয়ারি) দুপুরে অভিযোগে দীল মোহাম্মদ রত্তন জানান, ওমরপুর মৌজা, জেল নং ৬৩, খতিয়ান নং ২৮৭, এসএ ২৯৫২ ও ২৯৬৩ নং দাগের ৩৪ শতাংশ জমি ৫০ বছর ধরে গাছগাছালি, পুকুর ও ঘর নির্মাণ করে ব্যবহার করে আসছেন। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে খাদ্য উপ-পরিদর্শক ইলিয়াস প্রভাব খাটিয়ে ওই জমিতে বাউন্ডারির দেয়াল ও তিনতলা ভবন নির্মাণ করেন। বাধা দিলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

‎তিনি আরও জানান, আমি নিরুপায় হয়ে থানা ও আদালতে মামলা দায়ের করলে আদালত জমিতে নির্মাণকাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে দেয়াল ও ভবন নির্মাণকাজ চালিয়ে যান। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

‎আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করছি। 

‎সরেজমিন গেলে স্থানীয় বাসিন্দা বৃদ্ধ আবু তাহের ভূঁইয়া ও আবুল কালাম জানান, ইলিয়াসের নেতৃত্বে সম্প্রতি প্রতিবেশী দীল মোহাম্মদ রত্তনের জমিতে বাউন্ডারির দেয়াল ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। কেউ বাধা দিলে কারো কথাই তিনি শুনেছেন না।

‎‎নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি সূত্র জানা যায়, ইলিয়াসের পরিবার ছিল সাধারণ। তার বাবা নুর ইসলাম ছিলেন কৃষক। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নেন বড় ভাই সিরাজ। জীবিকার তাগিদে ইলিয়াস বিভিন্ন জায়গায় কাজ করে পরিবার চালাতেন। প্রায় ছয় বছর আগে নন-ক্যাডারে খাদ্য অধিদপ্তরে যোগদানের পরই ইলিয়াসের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে। অল্প সময়ে তিনি ঢাকায় ও গ্রামের বাড়িতে কয়েক কোটি টাকার সম্পত্তি এবং বহুতল ভবন তৈরি করেন। এর ফলে, এলাকার মানুষের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা খাদ্য উপ-পরিদর্শক ইলিয়াসের আয়-ব্যয়ের হিসাব ও সম্পত্তির উৎস তদন্তের দাবি জানিয়েছেন।

‎অভিযুক্ত খাদ্য উপ-পরিদর্শক ইলিয়াসের বাড়িতে গেলে তার বড় ভাই সিরাজ জানান, আমাদের পরিবার কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছে। ছোট ভাই ইলিয়াসকে নানা বাড়ির সম্পদ বিক্রি করে ২০ লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে দিয়েছি। সে ঢাকায় চাকরি করছেন। আমরা কারো জমি দখল করে ভবন ও দেয়াল নির্মাণ করছি না।

‎‎অভিযোগ প্রসঙ্গে ইলিয়াসকে তার ব্যবহৃত মুঠোফোনে কল দেওয়া হলে তিনি বলেন, আমি সরকারি বিধি-বিধান মেনে চাকরি করছি এবং আমার সব আয় বৈধ। বাড়িতে যে ভবনটি করেছি, সেটি নানা বাড়ির সম্পদ বিক্রি করে করেছি। জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ রয়েছে, কিন্তু তার জায়গায় দেওয়াল বা ভবন নির্মাণ করিনি। এছাড়া আমার সম্পদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

‎চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, লিখিত অভিযোগ বা আদালতের নির্দেশনা পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎‎ঢাকা কেরানীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান বলেন, ইলিয়াস দেড় মাস আগে আমাদের অফিসে যোগদান করেছেন। বিষয়টি খোঁজ-খবর নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।

‎‎চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন বলেন, জমি সংক্রান্ত বা ব্যক্তিগত দ্বন্দ্ব দেখার দায়িত্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা স্থানীয় সালিস যারা করেন তাদের। ইউএনওর দেখার বিষয় না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা