× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিবাদের কোনো দোসর বিএনপির সামনে নেতৃত্ব দিতে পারবে না : পাপ্পু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১৮:৫৫ পিএম

ফ্যাসিবাদের কোনো দোসর বিএনপির সামনে নেতৃত্ব দিতে পারবে না : পাপ্পু

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাজিব আহসান চৌধুরী পাপ্পু বলেছেন, ‘আমরা টানা ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছি, তাই ফ্যাসিবাদের কোনো দোসর যেন বিএনপির সামনে এসে নেতৃত্ব দিতে না পারে—এটাই আজকের স্পষ্ট বার্তা।’ শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলিয়াবাদ মেয়র মার্কেটের একটি কমিউনিটি সেন্টারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল হক জুরু মিয়া এবং সঞ্চালনায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাজু। 

এসময় রাজিব আহসান বলেন, ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ধানের শীষ যে পেয়েছে, আমি তাদের পক্ষেই মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। কারণ, ধানের শীষ আমার রাজনীতির বিশ্বাস ও লড়াইয়ের প্রতীক। ছাত্র-যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষের মার্কায়। 

বক্তব্যের একপর্যায়ে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পাপ্পু। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এমন বিশাল জানাজা নজিরবিহীন, আমাদের মা বেগম খালেদা জিয়া ১৭ বছর ধরে লাঞ্ছনা, নির্যাতন আর অপমান সহ্য করেছেন, তাকে হাজিরার জন্য বকশিবাজারে নেওয়া গাড়িবহরের পেছনে হামলা-মামলার ভয় উপেক্ষা করে আমরা দাঁড়িয়েছি, তখন কোনো ভয় আমাদের দমাতে পারেনি। 

তিনি আরও বলেন, এই দেশের জন্য বেগম খালেদা জিয়া একজন আদর্শিক নেতা, যিনি শাহাদাৎ বরণ করার পর একটি চারাগাছকে পূর্ণাঙ্গ বৃক্ষে রূপ দিয়েছেন, বারবার নির্যাতনের শিকার হয়েও পরিবার-পরিজন ত্যাগ করে দেশকে আগলে রেখেছেন। 

 উপস্থিত লোকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমার কিছু নেই, আপনাদের ভালোবাসাই আমার সব, আজ নবীনগরে যতটুকু আসতে পেরেছি সেটুকু আপনাদের কারণেই। 

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিবলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এড. তোফাজ্জল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদি হাসান, সুর সম্রাট আলাউদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল সভাপতি এহসানুল হক সুজন, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদল সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম রুবেল, পৌর ছাত্রদল নেতা মোহাম্মদ দিপ্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা