× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাই ‘সুরের ধারা পরিবার’র অভিষেক ও গুণীজন সংবর্ধনা সম্পন্ন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১৮:৩৪ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯ পিএম

কাপ্তাই ‘সুরের ধারা পরিবার’র অভিষেক ও  গুণীজন সংবর্ধনা সম্পন্ন

আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো কাপ্তাই সুরের ধারা পরিবার’র জমজমাট অভিষেক অনুষ্ঠান।

শুক্রবার (০৯ জানুয়ারি) এই উপলক্ষে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কাপ্তাই সুরের ধারা পরিবার’র সভাপতি বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম-পরিচালক (আইসিটি) রিচার্ড বিশ্বাস, কাপ্তাই উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ভার্যাতলী মৌজা হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই শিল্পকলা একাডেমির যুগ্ম-সম্পাদক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে কাপ্তাইয়ের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানে স্বীকৃতিস্বরূপ চার গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা  হলেনÑ কাপ্তাই শিল্পকলা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হেলাল, কাপ্তাই শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ফনীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য অঞ্চলের বিশিষ্ট যাত্রাশিল্পী ও নির্দেশক আপ্রুসী মারমা কারবারি, নাট্য ব্যক্তিত্ব ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা অমল বিকাশ তঞ্চঙ্গ্যা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাপ্তাই সুরের ধারা পরিবারের সদস্য খোদেজা আক্তার ভাষা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুর মোহাম্মদ বাবু। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন,  সুস্থ সাংস্কৃতিক চর্চা একটি সমাজের মনন ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা