× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে ১২ মণ কাকড়াসহ আটক ৫

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১৮:০৯ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ১৮:২৬ পিএম

 ১২ মণ অবৈধ কাকড়াসহ আটক ৫। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

১২ মণ অবৈধ কাকড়াসহ আটক ৫। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন থেকে আহরিত ১২ মণ ১০ কেজি কাকড়াসহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ কেজি কাকড়া জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৩৯ হাজার টাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাকড়া ধরার অপরাধে ৫ কাকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক ব্যাক্তিরা হলেন—তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ, মোহাম্মদ আজাদ সানা। তারা সবাই খুলনার দাকোপ উপজেলার কালাবগি এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২ মাস সুন্দরবনে থেকে কাঁকড়া শিকার এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা