× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে চোর সন্দেহে গণপিটুনি: অজ্ঞাত যুবকের মৃত্যু, আটক-৩

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১৬:০৪ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ১৬:০৫ পিএম

কুড়িগ্রামে চোর সন্দেহে গণপিটুনি: অজ্ঞাত যুবকের মৃত্যু, আটক-৩

কুড়িগ্রামে চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাঁচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে ওই যুবক কাঁচিচর ফারাজি পাড়া এলাকায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন বলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতির জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত নিহত যুবকের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এদিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যা করা গুরুতর অপরাধ এবং এমন ঘটনায় আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা