× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিফটে আটকা বর, দেয়াল ভেঙে উদ্ধার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ২১:১৯ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ২১:২৫ পিএম

লিফটে আটকা বর, দেয়াল ভেঙে উদ্ধার

কিশোরগঞ্জ জেলা শহরের আবাসিক হোটেলের লিফটে বরসহ ১০ জন বরযাত্রী আটকে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় দেওয়াল ভেঙ্গে তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে জেলা শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ৪ তলা থেকে দুই তলায় নামার সময় ছয়জন ধারণক্ষমতার লিফটটিতে ১০ জন ওঠায় লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের মধ্যে আটকা পড়েন। পরে ৪টার দিকে হোটেলটির নিচতলার একটি দেওয়াল ভেঙ্গে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলো, মোনতাছির (২৫) ইয়াহিয়া তানভীর (২০) এমদাদ (৪০) হুমায়ুন কবির (৩০) আতিকুর রহমান (৪০) মিনহাজ ইবনে ফারুক (৩০) জোনায়েদ তারেক (৩৫) রাইছুস সালেহীন (৩৫) রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)। তাদের মধ্যে বর জোনায়েদ তারেক। তারা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুরে বরপক্ষের লোকজন কিশোরগঞ্জ জেলা শহরের হোটেল শেরাটন নামের আবাসিক হোটেলে বরসহ বরের আত্মীয়স্বজনেরা রাত্রিযাপন করেন। শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরান থানায় অবস্থিত ঐতিহাসিক শহীদি মসজিদে বিবাহ সম্পন্ন হয়। অন্য একটি রেস্টুরেন্টে তাদের মধ্যাহ্নভোজের স্থান নির্ধারিত ছিল। সেখানে যাওয়ার আগে তারা আবাসিক হোটেলটিতে আসেন। এরপর মধ্যাহ্নভোজের জন্য তারা হোটেলের চারতলা থেকে দোতলায় নামার সময় ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠেন। অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে গিয়ে আটকে পড়ে। আধুনিক প্রযুক্তির লিফট হওয়ায় সেটি ছিঁড়ে না গিয়ে নিচের প্রান্তে থেমে যায়। এতে কেউ আহত হননি।

হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান জানান, লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। ধারণক্ষমতার বেশি মানুষ ওঠায় লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যায়। আটকে পড়া সবাই সুস্থ আছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দক্ষতার সঙ্গে দেয়াল ভেঙে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুর রহমান বলেন, ‘র পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিফটে আটকে পড়া ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা