× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা ও চাঁদপুরে শীতার্তরা পেলেন শীতবস্ত্র

কুমিল্লা ও চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ২১:১৪ পিএম

কুমিল্লা ও চাঁদপুরে শীতার্তরা পেলেন শীতবস্ত্র

কুমিল্লা ও চাঁদপুরে শীতার্ত অসহায় মানুষ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শুক্রবার (৯ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাকশীমূল দক্ষিণপাড়া আহমাদিয়া হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থীদের কম্বল দেওয়া হয়েছে। শুক্রবার সকালে আহমাদিয়া হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্স প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আবুল বাশারের সভাপতিত্বে এবং বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক রাকিবুল হাসান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ প্রমুখ।

চাঁদপুর : শীতের প্রকোপ বাড়ায় জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নে অসহায় ও দরিদ্র দেড় হাজার নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় ইউনিয়নের আমিরাবাদ গ্রামের চৌধুরী বাড়ি ঈদগা মাঠে ঢাকা ব্যাংকের সাবেক চেয়ারম্যান রেশাদুর রহমান শাহীনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ পূর্বে আয়োজকসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ ইরফান হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসএম সামিনুর বিন আলতাফ, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মানিকুর রহমান মানিক।

উপস্থিত লোকজনের উদ্দেশে বক্তব্য দেন ঢাকা ব্যাংক চাঁদপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. মাহবুব আলম, সমাজ সেবক এনাম চৌধুরী, আশফাকুর রহমান তুহিন, গোলাম মালেক চৌধুরী ও মারুফ চৌধুরী।

প্রিন্সিপাল অফিসার মাহবুব আলম বক্তব্যে বলেন, ঢাকা ব্যাংক প্রতি বছরই সামাজিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র বিতরণ করে আসছে। ব্যাংকের চেয়ারম্যানের উদ্যোগে এই আয়োজন। আমাদের পাশে থাকবেন, যাতে করে সব সময় সহায়তা নিয়ে আপনাদের পাশে থাকতে পারি। চেষ্টা থাকবে পরবর্তীতে আরও লোকজনকে শীতবস্ত্র দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা