× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধিপত্য বিস্তারে সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ১৫

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ২১:০৩ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ২১:১০ পিএম

আধিপত্য বিস্তারে সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ১৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন টেটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে দোসরপাড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত টেটাবৃদ্ধ শুকুর মোল্লা (৫৫), আলী আহমেদ (৩৫), মো. হোসেন (৩২), অন্তর (১৮), কামাল সাধুকে (৪০) ঢাকা মিটফোর্ট হাসপাতালে ভাতি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দোসরপাড়া গ্রামের কাশেম মোল্লা ও শুক্কুর মোল্লা সর্মথকদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে পুর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র শুক্রবার সকাল ৯ টার দিকে সংঘর্ষে ঘটনা ঘটে। ঘন্টাব্যপি চলে সংঘর্ষ। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। 

লতব্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেন মাদবর বলেন, ‘সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাটি হয়, এরপর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মূলত দুপক্ষের মধ্যে পূর্ব থেকেই জমি নিয়ে বিরোধ ছিল, সেই বিরোধ নিয়ে মারামারি, সংঘর্ষে ৫ জন টেটাবিদ্ধ হয়েছে। 

এ বিষয়ে জানতে কাশেম মোল্লা ও শুক্কুর মোল্লাকে একাধিকবার তাদের ব্যবহৃত মোবাইলফোনে কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান জানান, দীর্ঘদিন ধরেই জমি ও আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের মধ্যে শত্রুতা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রনে দোসপাড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা