× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে ‘ভোটের গাড়ি’

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:৫৮ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ২০:২২ পিএম

নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে ‘ভোটের গাড়ি’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে নওগাঁর পোরশায় জনসচেতনতামূলক প্রচারণা করেছে সরকারের ভোটের গাড়ি।

সারা দেশের প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলা প্রশাসন ভবনের সামনে এ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। দেশের চাবি আপনার হাতেÑ এই প্রতিপাদ্যের আলোকে প্রচারণা হচ্ছে ভোটাধিকার সম্পর্কে জনগণকে সচেতন, গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং সবার অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সুপার কারভাটভ্যান বহরের ভ্রাম্যমাণ গাড়িতে ঘণ্টাব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও সীমান্তে নিহত ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়।

প্রামাণ্যচিত্রে গণতন্ত্র, ন্যায়বিচার ও সরকারের জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রচার করা হয়। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক দায়দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। সেইসঙ্গে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার কথা তুলে ধরেন।

এ সময় ইউএনও রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানার ওসি জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ এ ধরনের সরকারি উদ্যোগ সাধারণ জনগণকে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে আগ্রহ বাড়াতে সহায়ক হবে। তবে এ প্রচারণার মাধ্যমে তরুণ ভোটারদের ভোটে অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। এ ছাড়া এ উপজেলায় ভোটের গাড়ি নিয়ে প্রচারণায় নির্বাচন ও গণভোটে জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন। তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভোটের গাড়ি আজ থেকে ইউনিয়ন পর্যায়ে প্রচারণা চালাবে। এর অংশ হিসাবে উপজেলার শিশা বাজার, নেচানাহার বাজার ও সরাইগাছি মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রচারণা চালানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা