× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরীক্ষা কেন্দ্রের পাশেই জালিয়াতির কারখানা, গ্রেপ্তার ৬

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:০৩ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:১৪ পিএম

পরীক্ষা কেন্দ্রের পাশেই জালিয়াতির কারখানা, গ্রেপ্তার ৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সংঘবদ্ধ জালিয়াতির ভয়াবহ চিত্র উদ্ঘাটিত হয়েছে। পরীক্ষার প্রশ্নের উত্তর অসাধু উপায়ে সংগ্রহ ও সরবরাহের সময় ছাত্রদল নেতাসহ একটি নকলচক্রের ৬ সদস্যকে ডিভাইসসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম। তিনি একই সঙ্গে বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেও জানা গেছে। তবে আটক অপর পাঁচজনের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লা হিল জামান জানান, পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় ডিভাইস ব্যবহার করে অসাধু উপায়ে উত্তর সংগ্রহের সময় মিনারুল ইসলামসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত ডিভাইস জব্দ করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। অভিযানের শেষ পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য ও সংশ্লিষ্টদের নাম উঠে আসতে পারে। 

ঘটনার পরপরই সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে যেন কোনো ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানান ওসি।

এই ঘটনায় রাজনৈতিক সহ স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা