নওগাঁ-১
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:৪৯ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:২৩ পিএম
নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার দলীয় অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আফজাল হোসেনের সভাপতিত্বে এবং নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এসএম জোবায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদের সদস্য মো. নওশাদ আলী।
সভায় অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, নওগাঁ-১ আসনের সাপাহার, পোরশা ও নিয়ামতপুরÑ এই তিন উপজেলাকে বৈষম্যহীন, কল্যাণকর ও টেকসই উন্নয়নের মডেল সংসদীয় আসনে রূপান্তর করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।