× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ১৩

‎কেরাণীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:২২ পিএম

পুলিশের অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ১৩

‎ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

‎শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর গ্রামের মো. মহিলের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে ১ হাজার ২০ লিটার চোলাই মদ সহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামের মো. আব্দুল র‌শিদ (৪৭), নবাবগঞ্জের খতিয়া গ্রামের মো. শুকুর আলী (৩১), সিংগাইরের জিয়ানগর গ্রামের মো. রবিন (৩০), একই গ্রামের মো. তুহিন (১৯)।

‎নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মাদক মামলা রজু হয়েছে।

‎অপরদিকে, ঢাকার দোহার থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পূর্ব সুতারপাড়া গ্রামের লিমন কাজী (১৯), ডায়ারকুম গ্রামের রাফিউল ইসলাম রাফি (২১) ও তার ভাই রাকিবুল ইসলাম রিমন (২৩), রাইপাড়া গ্রামের আলামিন, ইউসূফপুর গ্রামের জুমন বেপারি, চরকুসাই গ্রামের তাজেল খান, নারিশা সাতভিটা গ্রামের সিরাজ মোল্লা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা