× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শোকাহত জাতির দীর্ঘশ্বাস ছিল ৩১ ডিসেম্বর: ডা. জাহিদ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:১৭ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ২০:০৬ পিএম

শোকাহত জাতির দীর্ঘশ্বাস ছিল ৩১ ডিসেম্বর: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ৩১ ডিসেম্বর, একটি তারিখ নয়, এটি ছিল একটি শোকাহত জাতির দীর্ঘশ্বাস। সেদিন গোটা দেশ নীরবে কেঁদেছে, চোখের জল লুকাতে পারেনি সাধারণ মানুষ। তিনি বলেন, দেশবাসী দেখেছে, বেগম খালেদা জিয়া ছিলেন মানুষের হৃদয়ের অংশ। বিদায়ের ক্ষণে তাকে আল্লাহপাক যে সম্মান দিয়েছেন, তা একেবারেই নজিরবিহীন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা গ্রামে নিজ বাসভবনে আবেগভরা কণ্ঠে এসব কথা বলেন ডা. জাহিদ হোসেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ছিল কষ্ট আর নির্যাতনের দীর্ঘ অধ্যায়। বছরের পর বছর তাকে অবহেলা, অবিচার ও দুঃসহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তবুও তিনি কখনও অন্যায়ের কাছে হার মানেননি, মাথা নত করেননি। একা হয়েও তিনি ছিলেন অটল, দৃঢ় ও আপসহীন।

ডা. জাহিদ হোসেন বলেন, প্রিয়জনদের থেকে খালেদা জিয়াকে বিচ্ছিন্ন করে নিঃসঙ্গ করে দেওয়া হয়েছে, অসুস্থ শরীর নিয়েও তাকে সহ্য করতে হয়েছে নির্মম বাস্তবতা। তবু বেগম জিয়ার চোখে কখনও ভয়ের ছাপ দেখা যায়নি। এই অকুতোভয় সংগ্রামের প্রতিদান হিসেবেই শেষ বিদায়ের মুহূর্তে আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন। এখন তিনি কবরে শুয়ে আছেন, এই বাস্তবতা মেনে নিতে কষ্ট হয়। 

তিনি বলেন, খালেদা জিয়ার জীবনের কথা মনে করলে বুক ভারি হয়ে আসে। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, হে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব কর।

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসেছেন। তার কাঁধে শুধু দলের নয়, দেশেরও দায়িত্ব। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। আগামী দিনে জনগণের রায়ে রাষ্ট্রক্ষমতায় এসে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যেন গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পথে এগিয়ে যায়, এই কামনা আমাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা