× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এই নির্বাচনে আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ হবে : জ্বালানি উপদেষ্টা

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:০৭ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:২৯ পিএম

এই নির্বাচনে আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ হবে : জ্বালানি উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু পাঁচ বছরের জন্য নয়, এই নির্বাচন আমাদের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, আগামী নির্বাচন আগের মতো কোনো গতানুগতিক বাঁধা-ধরা নির্বাচন নয়। এবারের নির্বাচনে একটি গণভোট রাখা হয়েছে। আপনি যদি খুন-হত্যা-গুমের বিচার, সংসদীয় গণতন্ত্র, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা চান, তাহলে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যদি সংস্কার না চান, তাহলে ‘না’ ভোট দেবেন। আপনাকে কেউ ভোট দিতে বাধ্য করতে পারবে না।

উপদেষ্টা বলেন, এই সংস্কারের জন্যই ১ হাজার ৪০০ মানুষ জীবন দিয়েছে, প্রায় ৩০ হাজার মানুষ অঙ্গহানি হয়েছে। আমরা তাদের আত্মত্যাগের সম্মান রাখব এবং সংস্কার বাস্তবায়ন করব। আমরাও ‘হ্যাঁ’ ভোট দেব। সাধারণ নির্বাচন ও গণভোটে ভোটাররা তাদের ইচ্ছেমতো ভোট দিতে পারবেন। তাতে কেউ বাধা দিতে পারবে না, সেই ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল মূলত মানুষ ভোট দিতে পারেনি বলে, কিংবা ভোটের সঠিক হিসাব হয়নি বলে। মানুষ যাদের নির্বাচিত করতে চেয়েছিল, তাদের নির্বাচিত হতে দেওয়া হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। আপনারা যাকে চান- তিনি যে দলেরই হোন, যে ধর্মের, যে বর্ণের বা যে গোত্রেরই হোন, তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই। 

তিনি আরও বলেন, এই জেলায় উল্লেখযোগ্যসংখ্যক সংখ্যালঘু আদিবাসী ভোটার রয়েছেন। তারা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ, সুষ্টু, নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি এতোমধ্যে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যরা বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা