× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ

জয়পুরহাট ও পাঁচবিবি প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:০৫ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩০ পিএম

ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ইয়ানুল রহমান (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত প্রতিপক্ষের বাড়িতে আগুন দিয়েছে। 

নিহত ইয়ানুল রহমান পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের ছালাখুর গ্রামের আলম মন্ডলের ছেলে। তিনি যুবদলের কর্মী বলে নিশ্চিত করেছেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম (ডালিম)। তিনি বলেন, ইয়ানুরের সঙ্গে একই গ্রামের মোস্তফা ও ময়নুলের দ্বন্দ্ব চলছিল। এ কারণে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি গুচ্ছগ্রাম মসজিদের জমানো টাকার হিসাব নিয়ে ইয়ানুর রহমানের সাথে একই গ্রামের মোস্তফা ও ময়নুলের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে ইয়ানুর শালাইপুর বাজারের ঢাকা মোড়ে অবস্থানকালীন দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন প্রতিপক্ষ মোস্তফার বাড়ি ও খড়ের গাদায় আগুন দেয়। এতে বাড়িটির আসবাবপত্র পুড়ে যায়। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, মসজিদের ২০ হাজার টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ও নিহতের পরিবারের বক্তব্যে উঠে এসেছে। এছাড়া এমন ঘটনায় এক মাসে আগে থানায় একটি মামলা হয়েছিল। ইয়ানুরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা