× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় ‘ত্রিমুখী’ সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪

মেঘনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৬:০৪ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৬:৪৬ পিএম

দাউদকান্দিতে বাস-অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিকাণ্ড। প্রবা ফটো

দাউদকান্দিতে বাস-অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিকাণ্ড। প্রবা ফটো

কুমিল্লার দাউদকান্দিতে বাস-অটোরিকশা ও মোটরসাইকেলের ‘ত্রিমুখী’ সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে শিশুসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৬ জন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় পাঠানো হয়েছে এবং ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার। 

তিনি জানান, বাস উল্টো গিয়ে মোটরসাইকেলে পড়েছে বলে ধারণা করছি। এতে মোটরসাইকেলের জ্বালানির বাক্স থেকে আগুনের ঘটনা ঘটতে পারে।  এসময় পুরো বাসে আগুন ধরে যায়। 

ইকবাল বাহার মজুমদার জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর আমরা দেখতে পাই একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পড়ে আছে।  ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলের কাছাকাছি একটি অটোরিকশা উল্টে পড়ে ছিল। সেখানে কাউকে না পাওয়ায় এটি একই দুর্ঘটনার অংশ কি না বোঝা যাচ্ছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা