× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরীয়তপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, দুই যুবক নিহত

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ২১:২৩ পিএম

শরীয়তপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, দুই যুবক নিহত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজন ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া আহত আরও তিনজনকে গোপনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে শত শত বোমা তৈরির সরঞ্জাম পড়ে তাকদে দেখা গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর মুলাই বেপারীকান্দির সাগর বেপারীর বাড়িতে বোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

নিহতরা হলেন- উপজেলার দেলোয়ার হোসেন বেপারীর ছেলে সোহান বেপারী (৩২) এবং নবীন সরদার (২৬) নামে এক যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরার বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে কুদ্দুস বেপারীর চাচাতো ভাই আবু সিদ্দিক বেপারীর ছেলে সাগর বেপারীর বসতঘরে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটলে ঘরের চাল ঊড়ে যায় এবং সোহান বেপারীর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় নবীন সরদারসহ আরও চারজন গুরুতর আহত হয়। এদের মধ্যে নবীন সরদার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া বাকিরা চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে একটি সুত্র জানিয়েছে।

নিহত নবীন সরদারের ছোট বোন মরিয়ম আক্তার গণমাধ্যমকে জানান, আমার ভাই বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে চারটার দিকে মারা যায়। 

প্রতিবেশী সাহানা বেগম বলেন, আমরা চরম আতঙ্কে আছি। রাবেয়া খাতুন নামে এক নারী বলেন, প্রথমে ভেবেছিলাম ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। ঘর খুলে দেখি অনেক ধোঁয়া আর কিছু লোক দৌঁড়ে পালিয়ে যাচ্ছে। এছাড়া একজনের লাশ টানাহেচড়া করে পেঁয়াজ ক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা।

জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, বোমা বানাতে গিয়ে ৪ জন মারাত্মকভাবে আহত হয়। তাদের মধ্যে সকালে একজন মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে জানতে পেরেছি আহত নবীন সরদার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় এ পর্যন্ত দুজন নিহত হয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা