× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় পাচারের সময় জব্দ ৩৭৫ বস্তা সার নিলামে বিক্রি

বগুড়া ব্যুরো

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ২১:৩২ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ২১:৩৬ পিএম

ভ্রাম্যমাণ আদালত। ছবি : প্রবা

ভ্রাম্যমাণ আদালত। ছবি : প্রবা

বগুড়ার আদমদীঘিতে অবৈধ পথে পাচারকালে ৩৭৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রওশন আলী নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ ডিসেম্বর) রাতে আদমদীঘি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। এসময় কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে জব্দকৃত সার প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয় বলে জানিয়েছেন আদমদীঘি উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী। 

তিনি জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে আদমদীঘি বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স খন্দকার ট্রেডার্সের প্রোপ্রাইটর রওশন আলীর দোকান থেকে ট্রাকযোগে সার পাচার করার ঘটনা জানাজানি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রওশন আলীর দোকানের সামনে থেকে ট্রাকবোঝাই করা ৩৭৫ বস্তা ডিএপি সার জব্দ করেন। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সার বিক্রেতা রওশন আলীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত ৩৭৫ বস্তা ডিএপি সার প্রকাশ্যে নিলামে ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা