গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ২০:৩৬ পিএম
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গোডাউনের আগুন ৬ ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ও দমকল বাহিনীর সূত্রে জানা যায়, মহানগরীর দেওয়ালিয়াবাড়ী কাঁঠালতলা এলাকায় অবস্থিত ঝুটের গোডাউনে বৃহস্পতিবার বিকালে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা ওই গোডাউনে ধোঁয়া দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে লোকজন দমকল বাহিনীকে ফোন দেন। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুনের তীব্রতা দেখে সারাবো ৩টি ও ভোগরা ফায়ার স্টেশন থেকে আরও একটি মোট ৬ ইউনিট ঘটনাস্থলে আসে। পরে তাদের ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে আগুনে বেশ কয়েকটি গোডাউনে ব্যাপক ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, সন্ধ্যা
সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৬টি ইউনিট কাজ করেছে।
পাশাপাশি গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ
ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষ জানানো হবে।