× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা

নলছিটি (ঝালকাঠি) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ২০:০৫ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬ ২০:১১ পিএম

অবৈধ ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি অবৈধ ইটভাটায় মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পৌরসভার অনুরাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবলি ইয়াসমিন। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে উপধারা ৮-এর আওতায় এ জরিমানা করা হয়।

আভিযানিক দলটি তিলক ব্রিকস নামের একটি ইটভাটাকে ১ লাখ টাকা এবং রিয়াজ ব্রিকস নামের অপর একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করে। পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধ ও পরিবেশ দূষণকারী ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা